মুনি ঋষি সম্পর্কে জেনে নিন

প্রাচীনকালে অনেক ধার্মিক লোক ছিলেন ৷তাদের মধ্যে অনেকে অরণ্যে বসে ঈশ্বরের তপস্যা করতেন৷তাদের কোনো লোভ লালসা ছিল না ৷তারা তপস্যার দ্বারা লোভ লালসা জয় করেছিলেন৷ ধর্ম সম্পর্কেও তাদের অনেক জ্ঞান ছিল৷ তাদের বলা হতো মুনি৷যেসব মুনি তপস্যাবলে বেদ মন্ত্র প্রকাশ করতে পারতেন তাঁদের বলা হতো ঋষি ৷ বেদের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র ৷মুনি ঋষিরা ছিলেন সেকালের শিক্ষক৷ জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ের উদ্ভাবক৷ কয়েকজন বিখ্যাত মুনি ঋষি হলেন ---অত্রি, কশ্যপ, গৌতম, বশিষ্ঠ, বিশ্বামিত্র , কণ্ব , মৈত্রয়ী,গার্গী প্রভৃৃৃৃতি৷
ঋষিদের সাতটি শ্রেণিতে ভাগ করা হয়েছে৷ এই সাতটি শ্রেণি হলো --বক্ষর্ষি, দেবর্ষি,মহর্ষি,পরমর্ষি, কান্ডর্ষি, শ্রুতর্ষি,রাজর্ষি৷
১-ব্রক্ষর্ষি----ব্রক্ষ বা ঈশ্বর সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান আছে তাদেরকে বলা হয় ব্রক্ষর্ষি ৷এমন একটি ঋষির নাম হলো বশিষ্ঠ৷

২--দেবর্ষি --যিনি দেবতা হয়েও ঋষি তাকে বলা হয় দেবর্ষি৷ দেবর্ষি স্বর্গে বাস করেন৷

৩-মহর্ষি-ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তাদের বলা হয় মহর্ষি৷এমন এক ঋষির নাম হলো ব্যাসদেব৷

৪-পরমর্ষি--পরম ব্রক্ষ কে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি৷এমন এক  ঋষির নাম হলো পৈল৷

৫-কান্ডর্ষি--বেদের দুইটি কান্ড ৷কর্মকান্ড ও জ্ঞানকান্ড৷কর্মকান্ডে আছে যাগযজ্ঞের কথা ৷আর জ্ঞানকান্ডে আছে জ্ঞানের কথা ও ব্রক্ষের কথা ৷বেদের কোনো কান্ড সম্পর্কে  জ্ঞানী ঋষিদের বলা হয় কান্ডর্ষি ৷যেমন--জৈমিনি, বেদের কর্মকান্ডের ব্যখ্যা করেছেন৷

৬-শ্রুতর্ষি--বেদ ঈশ্বরের বাণী ৷ঋষিরা তপস্যা করে বেদমন্ত্র লাভ করেছেন৷কিন্তু এভাবে সকল ঋষি বেদমন্ত্র লাভ করেন নি৷ কেউ কেউ অন্য ঋষির কাছ থেকে শুনেছেন৷ যারা শুনে শুনে বেদমন্ত্র লাভ করেছেন তাদের বলা হয় শ্রুতর্ষি ৷এমন এক ঋষির নাম হলো সুশ্রুত৷ ৷
৭-রাজর্ষি--রাজা হয়েও  যিনি ঋষি তাকে বলা হয় রাজর্ষি৷তিনি ঋষির মতো জ্ঞানী৷ ঋষির মতো আচরণ করেন৷এমন এক ঋষির নাম হলো রাজা জনক

মুনি ঋষিদের অনেক গুণ ৷ তারা সব সময় সকলের মঙ্গল কামনা করেন৷ জগতের মঙ্গল কামনা করেন৷ জগতের মঙ্গলের জন্য  তারা নিজের জীবন পর্যন্ত বিসর্জন দান করতে পারেন৷  তাদের কাছ থেকে আমরা অনেক জ্ঞানের কথা জানতে জানতে পাই৷ বিশ্বের সকলের মঙ্গলের কথা পাই৷ আমরাও তাদের মতো জ্ঞানী হবো৷ তারা যেমন  সকলের মঙ্গল করেছেন আমরাও তেমনি সকলের মঙ্গল করবো ৷ তাদের মতো ধর্মীয় হবো আমরা ৷ তাদের মতো জ্ঞানী হবার চেষ্টা চালিয়ে যাব৷

Comments