Posts

মুনি ঋষি সম্পর্কে জেনে নিন

Image
প্রাচীনকালে অনেক ধার্মিক লোক ছিলেন ৷তাদের মধ্যে অনেকে অরণ্যে বসে ঈশ্বরের তপস্যা করতেন৷তাদের কোনো লোভ লালসা ছিল না ৷তারা তপস্যার দ্বারা লোভ লালসা জয় করেছিলেন৷ ধর্ম সম্পর্কেও তাদের অনেক জ্ঞান ছিল৷ তাদের বলা হতো মুনি৷যেসব মুনি তপস্যাবলে বেদ মন্ত্র প্রকাশ করতে পারতেন তাঁদের বলা হতো ঋষি ৷ বেদের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র ৷মুনি ঋষিরা ছিলেন সেকালের শিক্ষক৷ জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ের উদ্ভাবক৷ কয়েকজন বিখ্যাত মুনি ঋষি হলেন ---অত্রি, কশ্যপ, গৌতম, বশিষ্ঠ, বিশ্বামিত্র , কণ্ব , মৈত্রয়ী,গার্গী প্রভৃৃৃৃতি৷ ঋষিদের সাতটি শ্রেণিতে ভাগ করা হয়েছে৷ এই সাতটি শ্রেণি হলো --বক্ষর্ষি, দেবর্ষি,মহর্ষি,পরমর্ষি, কান্ডর্ষি, শ্রুতর্ষি,রাজর্ষি৷ ১-ব্রক্ষর্ষি----ব্রক্ষ বা ঈশ্বর সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান আছে তাদেরকে বলা হয় ব্রক্ষর্ষি ৷এমন একটি ঋষির নাম হলো বশিষ্ঠ৷ ২--দেবর্ষি --যিনি দেবতা হয়েও ঋষি তাকে বলা হয় দেবর্ষি৷ দেবর্ষি স্বর্গে বাস করেন৷ ৩-মহর্ষি-ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তাদের বলা হয় মহর্ষি৷এমন এক ঋষির নাম হলো ব্যাসদেব৷ ৪-পরমর্ষি--পরম ব্রক্ষ কে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি৷এমন এক  ঋষির নাম হলো পৈল৷ ৫-...